‘নরেন্দ্র নামে ঘৃণা লাগে’, পাকিস্তানি বক্সারের মন্তব্যে যা করলেন মোদী
খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, মাঠের বাইরের কিছু ঘটনা হয়ে ওঠে দীর্ঘদিন মনে রাখার মতো। ভারতীয় বক্সার নরেন্দর বারওয়ালও এমনই একটি মজার স্মৃতি শেয়ার করেছেন। কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতে ফেরার পর রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৫ সালের একটি ঘটনা তুলে ধরেন তিনি। পাকিস্তানের এক বক্সারের সঙ্গে সেই লড়াইয়ের পর ঘটে যাওয়া মজার কথোপকথনের কথা বলতে গিয়ে বারওয়াল এমন একটি মন্তব্য শোনান, যা শুনে প্রধানমন্ত্রী মোদীও হাসি ধরে রাখতে পারেননি। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক কয়েক দশক ধরেই উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতির মধ্যেই ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসে পাকিস্তানের এক বক্সারের বিপক্ষে লড়াই করেছিলেন বারওয়াল। প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে বারওয়াল বলেন, পাকিস্তানের প্রসঙ্গ উঠতেই তার ওই ঘটনার কথা মনে পড়ে যায়। ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসে তার প্রথম লড়াই ছিল প্রতিবেশী দেশটির এক বক্সারের সঙ্গে। যেহেতু সেটি মিলিটারি গেমস ছিল, তাই ভারতীয় সেনা কর্মকর্তারা তাকে ফোন করে বলেছিলেন, পাকিস্তানের কাছে হারা যাবে না। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় পান
খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, মাঠের বাইরের কিছু ঘটনা হয়ে ওঠে দীর্ঘদিন মনে রাখার মতো। ভারতীয় বক্সার নরেন্দর বারওয়ালও এমনই একটি মজার স্মৃতি শেয়ার করেছেন। কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতে ফেরার পর রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৫ সালের একটি ঘটনা তুলে ধরেন তিনি।
পাকিস্তানের এক বক্সারের সঙ্গে সেই লড়াইয়ের পর ঘটে যাওয়া মজার কথোপকথনের কথা বলতে গিয়ে বারওয়াল এমন একটি মন্তব্য শোনান, যা শুনে প্রধানমন্ত্রী মোদীও হাসি ধরে রাখতে পারেননি।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক কয়েক দশক ধরেই উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতির মধ্যেই ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসে পাকিস্তানের এক বক্সারের বিপক্ষে লড়াই করেছিলেন বারওয়াল।
প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে বারওয়াল বলেন, পাকিস্তানের প্রসঙ্গ উঠতেই তার ওই ঘটনার কথা মনে পড়ে যায়। ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসে তার প্রথম লড়াই ছিল প্রতিবেশী দেশটির এক বক্সারের সঙ্গে। যেহেতু সেটি মিলিটারি গেমস ছিল, তাই ভারতীয় সেনা কর্মকর্তারা তাকে ফোন করে বলেছিলেন, পাকিস্তানের কাছে হারা যাবে না।
শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় পান বারওয়াল। তবে ম্যাচটি ছিল বেশ কঠিন। লড়াইয়ের সময় দুই বক্সারেরই মুখে কেটে যায়। ফলে ম্যাচ শেষে দুজনকেই সেলাই করাতে হাসপাতালে যেতে হয়।
বারওয়াল জানান, প্রথম রাউন্ডে তিনি ৪-১ ব্যবধানে ও দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় পান। কিন্তু লড়াইয়ের সময় দুজনেরই মুখে আঘাত লাগে। ফলে ম্যাচ শেষ হওয়ার পর তারা একসঙ্গেই হাসপাতালে গিয়ে সেলাই করান।
হাসপাতালে যাওয়ার পরই ঘটে সেই মজার ঘটনা। বারওয়াল জানান, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন। তাদের সঙ্গে থাকা সেনাবাহিনীর কোচের নামও ছিল নরেন্দ্র রানা।
বারওয়াল বলেন, তিনি পাকিস্তানি বক্সারকে জানান, তাদের কোচের নাম নরেন্দ্র রানা। এরপর ওই বক্সার কিছুক্ষণ বিষয়টি নিয়ে ভাবেন। তারপর তাকে বলেন, ভাই, একটা কথা বলতে পারি?’ বারওয়াল সম্মতি দিলে শুরু হয় মজার সেই মন্তব্য।
পাকিস্তানি বক্সারটি বলেন, আপনার নাম নরেন্দার, আপনার কোচের নাম নরেন্দ্র, আবার আপনাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। নরেন্দ্র নামটাতে আমার ঘৃণা এসে গেছে।
অর্থাৎ বারওয়ালের নিজের নাম নরেন্দর, তার সেনা কোচের নাম নরেন্দ্র রানা ও ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী- এই মিল কেন্দ্র করেই এমন মন্তব্য করেছিলেন পাকিস্তানি বক্সার। বারওয়াল ঘটনাটি বর্ণনা করার সময় প্রধানমন্ত্রী মোদী আর হাসি ধরে রাখতে পারেননি।
কমনওয়েলথ গেমস থেকে রুপার পদক জেতার পর বারওয়ালসহ ভারতীয় ক্রীড়াবিদদের সংবর্ধনা দিতে নিজের বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি কয়েকজন ক্রীড়াবিদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ও ভারতের ক্রীড়া অঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করেন।
নরেন্দ্র, নরেন্দ্র বারওয়াল, নরেন্দ্র মোদী, পাকিস্তানি বক্সার, ভারত পাকিস্তান বক্সিং, ওয়ার্ল্ড মিলিটারি গেমস ২০১৫, নরেন্দ্র নাম নিয়ে মজা, নরেন্দ্র মোদীর নাম নিয়ে হাসি, ভারতীয় বক্সার, কমনওয়েলথ গেমস, নরেন্দর বারওয়াল রুপার পদক, পাকিস্তান বক্সার
সূত্র: এনডিটিভি
এসএএইচ
What's Your Reaction?