নরেন্দ্র মোদির সফর ঘিরে সতর্কতা জারি মালয়েশিয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ও রোববার দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন তিনি। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরের নিরাপত্তা প্রস্তুতির দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কুয়ালালামপুরে শনিবার নির্ধারিত একটি সমাবেশের আয়োজকদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে সমাবেশটি না করার বিষয়ে আয়োজকদের সহযোগিতা চাওয়া হবে। বিবৃতিতে বলা হয়, সফরকালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে দায়িত্ব পালন করছে রয়্যাল মালয়েশিয়া পুলিশ বা পিডিআরএম। এই সফর দুই দেশের মধ্যে দৃঢ় কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সম্মানের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জননিরাপত্তা ও জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে পিডিআরএম পেশাদার ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবে। এদিকে একই সময়ে কুয়ালালামপুরে ভূমি দখল ও অবৈধ উপাসনালয় নির্মাণ সংক্রান্ত একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের কথা রয়েছে। আয়োজকদের দাবি অনুযায়ী, এতে ১৪১টি বেসরকারি সংগঠন অংশ নিতে পারে। এর আগে মাদানি সরকারের মু

নরেন্দ্র মোদির সফর ঘিরে সতর্কতা জারি মালয়েশিয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ও রোববার দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন তিনি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরের নিরাপত্তা প্রস্তুতির দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কুয়ালালামপুরে শনিবার নির্ধারিত একটি সমাবেশের আয়োজকদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে সমাবেশটি না করার বিষয়ে আয়োজকদের সহযোগিতা চাওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, সফরকালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে দায়িত্ব পালন করছে রয়্যাল মালয়েশিয়া পুলিশ বা পিডিআরএম। এই সফর দুই দেশের মধ্যে দৃঢ় কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সম্মানের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জননিরাপত্তা ও জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে পিডিআরএম পেশাদার ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবে।

এদিকে একই সময়ে কুয়ালালামপুরে ভূমি দখল ও অবৈধ উপাসনালয় নির্মাণ সংক্রান্ত একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের কথা রয়েছে। আয়োজকদের দাবি অনুযায়ী, এতে ১৪১টি বেসরকারি সংগঠন অংশ নিতে পারে।

এর আগে মাদানি সরকারের মুখপাত্র দাতুক ফাহমি ফাদজিল জানান, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, বিদেশি অতিথিদের আতিথেয়তার সময় কোনো পক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

ফাহমি ফাদজিল আরও বলেন, সফরকালে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow