নলকুপের পানি পান করে ৩৫ শিক্ষার্থী অসুস্থ, ২ জন আশঙ্কাজনক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকুপের (টিউবওয়েল) পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন)সাড়ে দশ টায় এ ঘটনাটি ঘটে। টিউবওয়েলের পানি বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। শিক্ষক ও আশ-পাশের লোকজন আহত শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অষ্টমী (১৩) ও জান্নাত (১২) নামের দুই শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতলে প্রেরণ করা হয় । মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের পিয়ন মোঃ মিজানুর রহমান আমাকে জানায় টিউবওয়েলের ভিতরে পলিথিন পাওয়া গেছে তাতে বিষের গন্ধ্য পাওয়া যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই যেসব শিক্ষার্থীরা পানি পান করে তারা একে একে বমি করতে থাকে এবং অসুস্থ হয়ে পরে। বিষয়টি তাৎক্ষনিক আমি শিক্ষা অফিসার মোঃ নাদির আহম্মেদ কে জানাই এবং দ্রুত আহত কমপক্ষে ৩৫ জনকে পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির জানান, অসুস্থ

নলকুপের পানি পান করে ৩৫ শিক্ষার্থী অসুস্থ, ২ জন আশঙ্কাজনক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকুপের (টিউবওয়েল) পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন)সাড়ে দশ টায় এ ঘটনাটি ঘটে। টিউবওয়েলের পানি বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

শিক্ষক ও আশ-পাশের লোকজন আহত শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অষ্টমী (১৩) ও জান্নাত (১২) নামের দুই শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতলে প্রেরণ করা হয় ।

মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের পিয়ন মোঃ মিজানুর রহমান আমাকে জানায় টিউবওয়েলের ভিতরে পলিথিন পাওয়া গেছে তাতে বিষের গন্ধ্য পাওয়া যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই যেসব শিক্ষার্থীরা পানি পান করে তারা একে একে বমি করতে থাকে এবং অসুস্থ হয়ে পরে। বিষয়টি তাৎক্ষনিক আমি শিক্ষা অফিসার মোঃ নাদির আহম্মেদ কে জানাই এবং দ্রুত আহত কমপক্ষে ৩৫ জনকে পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির জানান, অসুস্থ অবস্থায় কমপক্ষে ৩৫ জন শিক্ষর্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক টাঙ্গাইল রেফার করি। অন্য অসুস্থ শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। কৃষি জমিতে ব্যবহারের কীটনাশক টিউবওয়েলের পানিতে কে বা কাহারা মিশিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে পরীক্ষা নীরিক্ষা পর সঠিক কারন সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের খোজখবর নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow