‘না’-এর পক্ষে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা : নাহিদ

বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা গণভোটে ‘না’-এর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এমন অভিযোগ করেন তিনি।  এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি কেন্দ্রের বাইরে বাইরে বিএনপি নেতাকর্মীরা মহড়া দিয়ে ভোটের আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট সুষ্ঠু হচ্ছে বলা যায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, কেন্দ্র দখল এবং প্রার্থীদের ওপর হামলার চেষ্টা চলছে। মনিরা শারমিন বলেন, ইঞ্জিনিয়ারিং করা, কেন্দ্র দখল করা এবং প্রার্থীদের ওপর হামলার ঘটনা চলমান থাকলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ফলাফল পর্যন্ত অপেক্ষা করবো এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো তা দেখার। তিনি আরও বলেন, এখনো তারা আশাবাদী যে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন

‘না’-এর পক্ষে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা : নাহিদ

বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা গণভোটে ‘না’-এর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এমন অভিযোগ করেন তিনি। 

এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি কেন্দ্রের বাইরে বাইরে বিএনপি নেতাকর্মীরা মহড়া দিয়ে ভোটের আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট সুষ্ঠু হচ্ছে বলা যায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, কেন্দ্র দখল এবং প্রার্থীদের ওপর হামলার চেষ্টা চলছে।

মনিরা শারমিন বলেন, ইঞ্জিনিয়ারিং করা, কেন্দ্র দখল করা এবং প্রার্থীদের ওপর হামলার ঘটনা চলমান থাকলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ফলাফল পর্যন্ত অপেক্ষা করবো এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো তা দেখার।

তিনি আরও বলেন, এখনো তারা আশাবাদী যে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow