নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারাসহ বীজ ও সার বিতরণ

"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারাসহ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন, গাছের চারা, মরিচ ও শাক-সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি গ্রহণ করে। শুক্রবার (২৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান। আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, কৃষি বিভাগের কর্মকর্তারা ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারাসহ বীজ ও সার বিতরণ

"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারাসহ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের খরিপ/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন, গাছের চারা, মরিচ ও শাক-সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি গ্রহণ করে।

শুক্রবার (২৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান।

আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, কৃষি বিভাগের কর্মকর্তারা ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow