নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে নাগরপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রশীদ মিয়া হারুন, উপকার ভোগীসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে নাগরপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রশীদ মিয়া হারুন, উপকার ভোগীসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow