নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা নদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। অভিযানে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দপ্তিয়র ইউনিয়নের জালাই এলাকার মো. বাদল হোসেন (পিতা- মো. মাইনউদ্দিন শেখকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। এছাড়া একই দিনে দপ্তিয়র এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভূগোলহাট এলাকার মো. আমির হোসেনের ছেলে লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে উপজেলার ভাদ্রা বাজার এলাকায় সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা নদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।

অভিযানে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দপ্তিয়র ইউনিয়নের জালাই এলাকার মো. বাদল হোসেন (পিতা- মো. মাইনউদ্দিন শেখকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

এছাড়া একই দিনে দপ্তিয়র এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভূগোলহাট এলাকার মো. আমির হোসেনের ছেলে লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে উপজেলার ভাদ্রা বাজার এলাকায় সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow