নাজমা হুদার উদ্যোগে রন্ধনশিল্পীদের মিলনমেলা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হলো ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সংগঠনের চেয়ারম্যান নাজমা হুদার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের সেরা রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন। শত কর্মব্যস্ততার মাঝেও এমন মিলনমেলায় অংশ নিতে পেরে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী। পাশাপাশি বিভিন্ন রান্নার রেসিপি নিয়ে জানা-অজানা প্রশ্নোত্তর পর্বও সবার আগ্রহ বাড়ায়। নাজমা হুদা দীর্ঘদিন ধরে দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছেন। বিশেষ করে বাংলাদেশের কালিনারি সেক্টরে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের স্বাবলম্বী করে তুলতে তার এ ধরনের উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। ভবিষ্যতে সরকারি সহায়তা পেলে এ উদ্যোগ আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন নাজমা হুদা। নিজের জন্য নয়, বরং অন্য নারীদের জন্য কাজ করাতেই তিনি খুঁজে পান প্রকৃত আনন্দ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হলো ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সংগঠনের চেয়ারম্যান নাজমা হুদার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের সেরা রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন। শত কর্মব্যস্ততার মাঝেও এমন মিলনমেলায় অংশ নিতে পেরে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী। পাশাপাশি বিভিন্ন রান্নার রেসিপি নিয়ে জানা-অজানা প্রশ্নোত্তর পর্বও সবার আগ্রহ বাড়ায়।
নাজমা হুদা দীর্ঘদিন ধরে দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছেন। বিশেষ করে বাংলাদেশের কালিনারি সেক্টরে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের স্বাবলম্বী করে তুলতে তার এ ধরনের উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। ভবিষ্যতে সরকারি সহায়তা পেলে এ উদ্যোগ আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন নাজমা হুদা। নিজের জন্য নয়, বরং অন্য নারীদের জন্য কাজ করাতেই তিনি খুঁজে পান প্রকৃত আনন্দ।
What's Your Reaction?