নাটোরে ওসির সামনে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসির সামনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় যুবদল নেতা রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপু (৩৯) গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থানকালে ওসির উপস্থিতিতে এক এলাকার মো. রাকিবুর রহমান রাজা (৩৫) তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাকে চন্দপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে ‘মেরে হাড্ডি গুঁড়া করে ফেলবে’ বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়— এমন অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মা

নাটোরে ওসির সামনে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসির সামনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় যুবদল নেতা রাজাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপু (৩৯) গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থানকালে ওসির উপস্থিতিতে এক এলাকার মো. রাকিবুর রহমান রাজা (৩৫) তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাকে চন্দপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে ‘মেরে হাড্ডি গুঁড়া করে ফেলবে’ বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়— এমন অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। মামলায় রাকিবুর রহমান রাজাসহ তিনজনকে আসামি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, তুলাধুনা বাজার ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু উভয়ে দরপত্রে অংশ নেন। তপু বেশি মূল্যে সিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন। ইতোমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে নাটোর জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে তার পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবুর রহমান রাজাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow