নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইম সরদারপাড়া এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে নাইম ছিল সবার বড়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু নাইম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে ডোবার পানিতে ভাসমান অবস্থায় নাইমকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাইম সরদারপাড়া এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে নাইম ছিল সবার বড়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু নাইম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দুপুর ১২টার দিকে ডোবার পানিতে ভাসমান অবস্থায় নাইমকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow