নাটোরে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত হয়েছে

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলো, মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে ১২ বছর বয়সী তামিম হোসেন এবং ১৩ বছর বয়সী ফাহিম হোসেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তামিম ও ফাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। এরই একপর্যায়ে পুকুরে দুইভাইয়ের মরদেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাটোরে পানিতে ডুবে আপন দুই ভাই নিহত হয়েছে

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলো, মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে ১২ বছর বয়সী তামিম হোসেন এবং ১৩ বছর বয়সী ফাহিম হোসেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তামিম ও ফাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। এরই একপর্যায়ে পুকুরে দুইভাইয়ের মরদেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow