নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্নকলস গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টুর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের দুজনের মরদেহ ভেসে থাকতে দেখেন। এসময় স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল জানান, বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। পুকুরটি পরিত্যক্ত হলেও এর গভীরতা অনেক বেশি। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়। তিনি আরও জানান, এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ দাফনের ব্যবস্থা করা হব

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্নকলস গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের দুজনের মরদেহ ভেসে থাকতে দেখেন। এসময় স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল জানান, বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। পুকুরটি পরিত্যক্ত হলেও এর গভীরতা অনেক বেশি। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়। তিনি আরও জানান, এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow