নাটোরে প্রথমবারের মতো মহিলা জামায়াতের শোডাউন

নাটোর-২ (সদর) আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রথমবারের মতো শোডাউন দিয়েছে মহিলা জামায়াত। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে এ শোডাউনের আয়োজন করা হয়। এটি শহরের মাদরাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী, জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি প্রমুখ। বক্তারা বলেন, নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামিই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বোঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ। রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

নাটোরে প্রথমবারের মতো মহিলা জামায়াতের শোডাউন

নাটোর-২ (সদর) আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রথমবারের মতো শোডাউন দিয়েছে মহিলা জামায়াত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে এ শোডাউনের আয়োজন করা হয়।

এটি শহরের মাদরাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী, জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি প্রমুখ।

বক্তারা বলেন, নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামিই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বোঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow