নাটোরে বেশী দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

নাটোরের গুরুদাসপুরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পৌর এলাকায় শাপলা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান, দুটি এলপিজি গ্যাস কোম্পানীর স্থানীয় পরিবেশক আব্দুল মতিন সরকারী নির্দেশনা অমান্য করে ১২ কেজি এলপিজি গ্যাসের প্রতি সিলিন্ডার ৬০০ টাকারও বেশি দামে বিক্রি করছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে বিষয়টির সত্যতা মেলে। পরে ভ্রাম্যমান আদালতে পরিবেশক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ড দেয়া হয়। সেই সাথে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেয়া হয়। অপরদিকে, জেলার নলডাঙ্গায় অবৈধভাবে পেট্রোল মজুতের অভিযোগে সাকিবুল ইসলাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নাটোরে বেশী দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

নাটোরের গুরুদাসপুরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পৌর এলাকায় শাপলা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।

নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান, দুটি এলপিজি গ্যাস কোম্পানীর স্থানীয় পরিবেশক আব্দুল মতিন সরকারী নির্দেশনা অমান্য করে ১২ কেজি এলপিজি গ্যাসের প্রতি সিলিন্ডার ৬০০ টাকারও বেশি দামে বিক্রি করছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে বিষয়টির সত্যতা মেলে। পরে ভ্রাম্যমান আদালতে পরিবেশক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ড দেয়া হয়। সেই সাথে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেয়া হয়।

অপরদিকে, জেলার নলডাঙ্গায় অবৈধভাবে পেট্রোল মজুতের অভিযোগে সাকিবুল ইসলাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow