নাটোরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

নাটোরের সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু। সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোডাউনপাড়া, পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকার আখের মোল্লার ছেলে মনজু (২৬), গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) এবং তার ভাই ইয়াছিন (২৮)সহ আরও একজন। অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বা কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। আদালত তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাটোরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

নাটোরের সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোডাউনপাড়া, পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকার আখের মোল্লার ছেলে মনজু (২৬), গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) এবং তার ভাই ইয়াছিন (২৮)সহ আরও একজন।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বা কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। আদালত তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow