নাটোরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল মিস্ত্রি আটক

নাটোরের সিংড়া উপজেলায় যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক মোটরসাইকেল মিস্ত্রিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বামিহাল বাজারে অবস্থিত একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে মোঃ আব্দুল্লাহ (২৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মুকুল হোসেনের ছেলে। আটক আব্দুল্লাহের স্থায়ী বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘল গ্রামে। বর্তমানে তিনি সিংড়া উপজেলার বামিহাল গ্রামে মিলনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি। অভিযানকালে তার দোকান থেকে একটি দেশীয় পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সিংড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

নাটোরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল মিস্ত্রি আটক

নাটোরের সিংড়া উপজেলায় যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক মোটরসাইকেল মিস্ত্রিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বামিহাল বাজারে অবস্থিত একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে মোঃ আব্দুল্লাহ (২৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মুকুল হোসেনের ছেলে।

আটক আব্দুল্লাহের স্থায়ী বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘল গ্রামে। বর্তমানে তিনি সিংড়া উপজেলার বামিহাল গ্রামে মিলনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি।

অভিযানকালে তার দোকান থেকে একটি দেশীয় পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সিংড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow