নাট্যকার তানিন রহমান মারা গেছেন

নাটকের পর্দায় দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, কখনো আবেগে ভাসিয়েছেন। সেই গল্পগুলোর নেপথ্যের অন্যতম স্রষ্টা ছিলেন নাট্যকার তানিন রহমান। এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেই পথচলা আর থাকল না। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই নাট্যকার। তানিন রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’ তানিনের মৃত্যুর খবর প্রকাশ করে শোক জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও। তার অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করেছেন তানিন রহমান। অপূর্ব লেখেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’ তানিন রহমানের সঙ্গে পরিচয় ও কাজের পরিকল্পনা ছিল নির্মাতা আশিকুর রহমানেরও। তবে একসঙ্গে কাজ করার সেই সুযোগ আর হয়নি। তানিনের মৃত্যুর খবর জানিয়ে সাম

নাট্যকার তানিন রহমান মারা গেছেন

নাটকের পর্দায় দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, কখনো আবেগে ভাসিয়েছেন। সেই গল্পগুলোর নেপথ্যের অন্যতম স্রষ্টা ছিলেন নাট্যকার তানিন রহমান। এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেই পথচলা আর থাকল না। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই নাট্যকার।

তানিন রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

তানিনের মৃত্যুর খবর প্রকাশ করে শোক জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও। তার অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করেছেন তানিন রহমান। অপূর্ব লেখেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’

তানিন রহমানের সঙ্গে পরিচয় ও কাজের পরিকল্পনা ছিল নির্মাতা আশিকুর রহমানেরও। তবে একসঙ্গে কাজ করার সেই সুযোগ আর হয়নি। তানিনের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার বিস্তারিত তুলে ধরেন আশিকুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। কিছুদিন আগে মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

কিন্তু বৃহস্পতিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন তানিন। পরে তার মৃত্যু হয়। তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আশিকুর রহমান।

এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন তানিন রহমান। তার লেখা নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী। সহজ-সরল গল্পের সঙ্গে আবেগ ও মানবিক সম্পর্কের নানা দিক তুলে ধরার কারণে দর্শকের কাছে তার লেখা নাটকগুলোও প্রশংসিত হয়েছে।

তানিন রহমানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।

তার আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, অভিনয়শিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। তার লেখা গল্প ও চিত্রনাট্যের মধ্য দিয়ে দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবেন এই নাট্যকার।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow