নানা অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণদেবের শুভ আবির্ভাব তিথি উদযাপন
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে চার দিনব্যাপী অনুষ্ঠানের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম দিনে রামায়ণ গান, আলোচনা সভা, নাটক প্রভৃতির আয়োজন ছিল।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রামায়ণ গান ও আলোচনা সভা। ভোর ৫টায় মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বেলা ১১টায় রামায়ণ গান পরিবেশন করেন শিবেশ্বর চন্দ্র দাস ও সম্প্রদায়।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি সৌমেন্দ্র সরকার। ‘স্বামী বিবেকানন্দের আদর্শ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও ঢাকার রামকৃষ্ণ মিশন পরিচালন পর্ষদের সদস্য প্রবীর কুমার সাহা, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ও রামকৃষ্ণ মিশন পরিচালন পর্ষদের সদস্য ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক। সভায় আশীর্বচন প্রদান করেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।
দ্বিতীয়ার্ধে সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘স্বামী বিবেকানন্দের বিশ্বজনীন বার্তা’- শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশনের অধ্যক্ষ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে চার দিনব্যাপী অনুষ্ঠানের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম দিনে রামায়ণ গান, আলোচনা সভা, নাটক প্রভৃতির আয়োজন ছিল।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রামায়ণ গান ও আলোচনা সভা। ভোর ৫টায় মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বেলা ১১টায় রামায়ণ গান পরিবেশন করেন শিবেশ্বর চন্দ্র দাস ও সম্প্রদায়।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি সৌমেন্দ্র সরকার। ‘স্বামী বিবেকানন্দের আদর্শ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও ঢাকার রামকৃষ্ণ মিশন পরিচালন পর্ষদের সদস্য প্রবীর কুমার সাহা, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ও রামকৃষ্ণ মিশন পরিচালন পর্ষদের সদস্য ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক। সভায় আশীর্বচন প্রদান করেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।
দ্বিতীয়ার্ধে সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘স্বামী বিবেকানন্দের বিশ্বজনীন বার্তা’- শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান এফসিএমএ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মন্দিরা চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও সারদা শিশু নিকেতনের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার।
আলোচনা সভা শেষে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নাট্য নির্দেশনায় অনুষ্ঠিত হয় নাটক ‘নিয়তির নীলছায়া’। দর্শকমণ্ডলী নাটকটি উপভোগ করেন এবং এর মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।