নানার বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন।  শুক্রবার (৭ আগস্ট )সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।  জানা গেছে, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে যান।  শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ থানায় আনা হয়। স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নানার বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ আগস্ট )সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।

তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। 

জানা গেছে, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে যান। 

শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ থানায় আনা হয়। স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow