নানি না থাকায় ৭ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

রাঙ্গুনিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ‎আব্দুল হাকিম কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জঙ্গল কোদালা মাছুফ্যার ঘোনার মাঝির বাড়ির বাসিন্দা। ‎জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুরে নাতনিকে ঘরে রেখে নানি পাশের বাড়িতে যান। এ সুযোগে আব্দুল হাকিম বসতঘরে ঢুকে ওই শিশুকে পানি আনতে বলেন। শিশুটি পানি আনার পর তাকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল হাকিম। শিশুটির পিতা ৫ বছর ধরে নিরুদ্দেশ, মা এক বছর আগে দ্বিতীয় বিয়ের পর চট্টগ্রাম শহরে থাকেন। কন্যাশিশুটি নানির সাথে থাকে। শিশুটির নানি গৃহপরিচারিকার কাজ ও ভিক্ষাবৃত্তি করেন। আব্দুল হাকিম ওই বৃদ্ধার ছোট বোনের জামাই। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, এজাহারের ভিত্তিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এমআরএএইচ/এএমএ

নানি না থাকায় ৭ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

রাঙ্গুনিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ‎আব্দুল হাকিম কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জঙ্গল কোদালা মাছুফ্যার ঘোনার মাঝির বাড়ির বাসিন্দা।

‎জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুরে নাতনিকে ঘরে রেখে নানি পাশের বাড়িতে যান। এ সুযোগে আব্দুল হাকিম বসতঘরে ঢুকে ওই শিশুকে পানি আনতে বলেন। শিশুটি পানি আনার পর তাকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল হাকিম।

শিশুটির পিতা ৫ বছর ধরে নিরুদ্দেশ, মা এক বছর আগে দ্বিতীয় বিয়ের পর চট্টগ্রাম শহরে থাকেন। কন্যাশিশুটি নানির সাথে থাকে।

শিশুটির নানি গৃহপরিচারিকার কাজ ও ভিক্ষাবৃত্তি করেন। আব্দুল হাকিম ওই বৃদ্ধার ছোট বোনের জামাই।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, এজাহারের ভিত্তিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow