নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে এক জেলে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পরে হোয়াইক্যংয়ের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যান সিকান্দার আলী। এরপর আর ফেরেননি। তিনি টেকনাফের হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে। নিখোঁজ জেলের ভাই মুফতি ওমর ফারুক বলেন, সে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলো, ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে জানতে পেরেছি। তবে আমার ভাইকে মিয়ানমারের সশস্ত্র কোনো বাহিনী ধরে নিয়ে গেছে নাকি হত্যা করেছে তা নির্দিষ্ট ভাবে জানাতে পারিনি। বিষয়টি বিজিবিকে জানিয়েছি।’ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় আমাদেরকে অবগত করেননি । নিখোঁজের বিষয়টি শুক্রবার জানতে পেরেছি । ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে এক জেলে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পরে হোয়াইক্যংয়ের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যান সিকান্দার আলী। এরপর আর ফেরেননি। তিনি টেকনাফের হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে।

নিখোঁজ জেলের ভাই মুফতি ওমর ফারুক বলেন, সে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলো, ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে জানতে পেরেছি। তবে আমার ভাইকে মিয়ানমারের সশস্ত্র কোনো বাহিনী ধরে নিয়ে গেছে নাকি হত্যা করেছে তা নির্দিষ্ট ভাবে জানাতে পারিনি। বিষয়টি বিজিবিকে জানিয়েছি।’

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় আমাদেরকে অবগত করেননি । নিখোঁজের বিষয়টি শুক্রবার জানতে পেরেছি । ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow