নাফ নদীর মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্ত এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কে দ্রুত নিরাপদ স্থানে সরে আসেন। সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় জেলে আহমেদ মিয়া জানান, সকালে হ্নীলা লেদা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে শতাধিক গুলির শব্দ শোনা যায়। এতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয় বলে জানান তিনি। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, টেকনাফের হ্নীলার লেদা সংলগ্ন নাফ নদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকা ও নাফ নদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন। জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

নাফ নদীর মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্ত এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কে দ্রুত নিরাপদ স্থানে সরে আসেন।

সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় জেলে আহমেদ মিয়া জানান, সকালে হ্নীলা লেদা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে শতাধিক গুলির শব্দ শোনা যায়। এতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয় বলে জানান তিনি।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, টেকনাফের হ্নীলার লেদা সংলগ্ন নাফ নদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা ও নাফ নদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow