নাফনদীতে জেলের বড়শিতে ধরা পড়লো ২৪ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের বঁড়শিতে ধরা পড়লো ২৪ কেজি ওজনের একটি কোরাল। পরে বাজারে ২৮ হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। রোববার (২৪ মে) সকালের দিকে টেকনাফ নাফ নদীতে এ মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে মো. হাসান জানান, রোববার সকালে তিনি নাফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বড়শিতে শক্তিশালী টান অনুভব করেন। পরে অনেক চেষ্টা করে তিনি বিশাল আকৃতির একটি কোরাল মাছ ওপরে তুলতে সক্ষম হন। তিনি আরও জানান, মাছটির ওজন ছিল প্রায় ২৪ কেজি। পরে মাছটি টেকনাফ বাজারে নিয়ে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়। টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, বর্তমানে নাফ নদীতে প্রায়ই কোরাল মাছ ধরা পড়ছে। নাফ নদীর কোরাল মাছের স্বাদও বেশ ভালো। বড় আকারের কোরাল মাছগুলো সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। জাহাঙ্গীর আলম/এনএইচআর/জেআইএম

নাফনদীতে জেলের বড়শিতে ধরা পড়লো ২৪ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের বঁড়শিতে ধরা পড়লো ২৪ কেজি ওজনের একটি কোরাল। পরে বাজারে ২৮ হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। রোববার (২৪ মে) সকালের দিকে টেকনাফ নাফ নদীতে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে মো. হাসান জানান, রোববার সকালে তিনি নাফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বড়শিতে শক্তিশালী টান অনুভব করেন। পরে অনেক চেষ্টা করে তিনি বিশাল আকৃতির একটি কোরাল মাছ ওপরে তুলতে সক্ষম হন।

তিনি আরও জানান, মাছটির ওজন ছিল প্রায় ২৪ কেজি। পরে মাছটি টেকনাফ বাজারে নিয়ে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, বর্তমানে নাফ নদীতে প্রায়ই কোরাল মাছ ধরা পড়ছে। নাফ নদীর কোরাল মাছের স্বাদও বেশ ভালো। বড় আকারের কোরাল মাছগুলো সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে।

জাহাঙ্গীর আলম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow