নাম-জন্মতারিখ সংশোধন নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তাতে ‘হয়রানিমূলক পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলেও উল্লেখ করেছে বোর্ড। শনিবার (৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বোর্ডে ফরোয়ার্ড করতে হবে। অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো ফরওয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এএএইচ/এমআইএইচএস

নাম-জন্মতারিখ সংশোধন নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তাতে ‘হয়রানিমূলক পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলেও উল্লেখ করেছে বোর্ড।

শনিবার (৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বোর্ডে ফরোয়ার্ড করতে হবে। অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো ফরওয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow