নামাজের শেষ বৈঠকে তাশাহহুদের পর দাঁড়িয়ে গেলে করণীয়
প্রশ্ন: ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর ভুল করে দাঁড়িয়ে গেলে করণীয় কী? উত্তর: বৈঠক বা হাঁটুগেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাত ও তিন রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষ বৈঠক ফরজ। নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। যে কোনো ফরজ নামাজে শেষ বৈঠকে কেউ যদি তাশাহহুদ পড়ে নেয় অথবা সেই পরিমাণ সময় বসে থাকে, তারপর ভুল করে দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় হলো, তৃতীয়/পঞ্চম রাকাতের সিজদার আগ পর্যন্ত ভুল বুঝতে পারা মাত্রই বসে পড়বে এবং সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। যদি তৃতীয় কিংবা পঞ্চম রাকাতের সেজদা করে ফেলার পর ভুল বুঝতে পারে, তাহলে সাথে আরো এক রাকাত মিলিয়ে চার/ছয় রাকাত পূর্ণ করবে এবং সাহু সিজদা করে নামাজ শেষ করবে। শেষ বৈঠকের আগের নামাজগুলো ফরজ এবং শেষের দুই রাকাত নফল গণ্য হবে। আরও পড়ুন রুকুতে যেতে যেতে তাকবিরে তাহরিমা বললে নামাজ হবে? আর কেউ যদি শেষ বৈঠক না করে নতুন রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সিজদায় যাওয়ার আ
প্রশ্ন: ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর ভুল করে দাঁড়িয়ে গেলে করণীয় কী?
উত্তর: বৈঠক বা হাঁটুগেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাত ও তিন রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষ বৈঠক ফরজ। নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত।
যে কোনো ফরজ নামাজে শেষ বৈঠকে কেউ যদি তাশাহহুদ পড়ে নেয় অথবা সেই পরিমাণ সময় বসে থাকে, তারপর ভুল করে দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় হলো, তৃতীয়/পঞ্চম রাকাতের সিজদার আগ পর্যন্ত ভুল বুঝতে পারা মাত্রই বসে পড়বে এবং সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
যদি তৃতীয় কিংবা পঞ্চম রাকাতের সেজদা করে ফেলার পর ভুল বুঝতে পারে, তাহলে সাথে আরো এক রাকাত মিলিয়ে চার/ছয় রাকাত পূর্ণ করবে এবং সাহু সিজদা করে নামাজ শেষ করবে। শেষ বৈঠকের আগের নামাজগুলো ফরজ এবং শেষের দুই রাকাত নফল গণ্য হবে।
আর কেউ যদি শেষ বৈঠক না করে নতুন রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সিজদায় যাওয়ার আগ পর্যন্ত ভুল বুঝতে পারলে তার করণীয় হলো ওই অবস্থা থেকেই বৈঠকে ফিরে আসা এবং এই ভুলের কারণে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করা। যদি অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেলার আগে ভুল বুঝতে না পারে, তাহলে সাহু সিজদার মাধ্যমে আর ওই ভুলের প্রতিকার করা যাবে না। এ রকম ক্ষেত্রে ওই নামাজ নফল হিসেবে আদায় হবে। সিজদায় গিয়ে বা সিজদার পর ভুল বুঝতে পারলে নামাজির করণীয় হলো যথা নিয়মে শেষ বৈঠকের মাধ্যমে ওই নামাজ নফল হিসেবে শেষ করা এবং ফরজ নামাজটি নতুনভাবে আদায় করা।
প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেলে যা করবেন
কেউ যদি তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক না করে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পর মনে পড়ে সে বৈঠক করেনি, তাহলে তার করণীয় হলো বৈঠকের জন্য ফিরে না এসে নামাজ অব্যাহত রাখা। যথা নিয়মে তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাত শেষ করে শেষ বৈঠকে বসা এবং প্রথম বৈঠক ছুটে যাওয়ার কারণে সাহু সিজদা করা।
যদি প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার পর বৈঠকের কথা মনে পড়ায় আবার বসে পড়ে এবং তাশাহহুদ পড়ে দাঁড়ায়, তাহলেও নামাজ শেষে তাকে সাহু সিজদা দিতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পর আবার বসে পড়া সঠিক পদ্ধতি নয়, কিন্তু এ কারণে নামাজ নষ্ট হবে না।
এ রকম ভুল হয়ে যাওয়ার পরও ইমাম বা বা একা নামাজ আদায়কারী যদি সাহু সিজদা না করে, তাহলে ওই নামাজ পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব।
ওএফএফ
What's Your Reaction?

