নামিবিয়াকে উড়িয়ে পাকিস্তানকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। তবে আজ দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস। বড় জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন থেকে দুইয়ে উঠল ডাচরা। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারত-পাকিস্তানেরও পয়েন্ট সমান ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচদের নেট রানরেট +০.৩৫৬। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের নেট রানরেট +১.৪৫০। +০.২৪০ নেট রানরেট নিয়ে তিনে পাকিস্তান। ‘এ’ গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি। আজ বিশ্বকাপ শুরুর অভিযানে নেমে হোঁচট খেল নামিবিয়া। -১.০৩৩ নেট রানরেট নিয়ে তাদের অবস্থান চারে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের নেট রানরেট -১.৪৫০। ১৫৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৬ রানে ভেঙে যায় নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাক্স ও’ডাউডকে (৭) ফেরান নামিবিয়া
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। তবে আজ দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
বড় জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন থেকে দুইয়ে উঠল ডাচরা। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারত-পাকিস্তানেরও পয়েন্ট সমান ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচদের নেট রানরেট +০.৩৫৬। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের নেট রানরেট +১.৪৫০। +০.২৪০ নেট রানরেট নিয়ে তিনে পাকিস্তান।
‘এ’ গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি। আজ বিশ্বকাপ শুরুর অভিযানে নেমে হোঁচট খেল নামিবিয়া। -১.০৩৩ নেট রানরেট নিয়ে তাদের অবস্থান চারে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের নেট রানরেট -১.৪৫০।
১৫৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৬ রানে ভেঙে যায় নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাক্স ও’ডাউডকে (৭) ফেরান নামিবিয়ার বাঁহাতি স্পিনার বার্নার্ড স্কল্টজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাস ডি লিড। ডি লিড ও আরেক ওপেনার মাইকেল আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও দ্বিতীয় উইকেটে তাঁদের জুটিটা ছিল ২০ বলে ৩০ রানের।
রুদ্ধশ্বাস ম্যাচে রক্ষা পাকিস্তানেররুদ্ধশ্বাস ম্যাচে রক্ষা পাকিস্তানের
ঝোড়ো ব্যাটিং করা লেভিটকে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান রুবেন ট্রাম্পলম্যান। ১৫ বলে ১ চার ও ৩ ছক্কায় লেভিট করেন ২৮ রান।
এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নামিবিয়া ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৫৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ইয়ান নিকোল লফটি ইটন। নেদারল্যান্ডসের লোগান ফন বিক ও ডি লিড দুটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ডি লিড হয়েছেন ম্যাচসেরা। ৪৮ বলে ৭২ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
What's Your Reaction?