নামিবিয়াকে বড় বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে ভারত

প্রথম ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ম্যাচে নামিবিয়া। ভারতীয় ক্রিকেট দলের শুরুটা ভালো হওয়ারই কথা। হয়েছেও তাই। প্রথম ম্যাচের পর ২য় ম্যাচেও জিতলো ভারত। এবার তারা নামিবিয়াকে হারিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাট করে ভারত সংগ্রহ করেছিল ৯ উইকেট হারিয়ে ২০৯ রান। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় নামিবিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে নামিবিয়া যে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিয়ে ভুল করেছে তার প্রমাণ দিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার ইশান কিশান ২৪ বলে ৬১ রান করে শুরুতেই ঝড় তোলেন। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৫টি। মিডল অর্ডারে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫২ রান করেন তিনি। ৪টি করে বাউন্ডারি ও ছক্কা মারেন পান্ডিয়া। মাঝে সাঞ্জু স্যামসন ২২, তিলক ভার্মা ২৫, সুর্যকুমার যাদব ১২ ও শিবাম দুবে করেন ২৩ রান। নামিবিয়ার হয়ে গেরহার্ড এরাসমাস ৪ উইকেট নেন। বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বার্নার্ড স্কলটজ ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় নামিবিয়া। ২৯ রান করেন লরেন স্টিনক্যাম্প। ২২ রান করেন ইয়ান ফ্রাইলিংক। ইয়ান নিকোল লফটি ইটন ১৩ রান করেন। অধিন

নামিবিয়াকে বড় বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে ভারত

প্রথম ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ম্যাচে নামিবিয়া। ভারতীয় ক্রিকেট দলের শুরুটা ভালো হওয়ারই কথা। হয়েছেও তাই। প্রথম ম্যাচের পর ২য় ম্যাচেও জিতলো ভারত। এবার তারা নামিবিয়াকে হারিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ভারত সংগ্রহ করেছিল ৯ উইকেট হারিয়ে ২০৯ রান। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় নামিবিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে নামিবিয়া যে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিয়ে ভুল করেছে তার প্রমাণ দিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার ইশান কিশান ২৪ বলে ৬১ রান করে শুরুতেই ঝড় তোলেন। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৫টি। মিডল অর্ডারে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫২ রান করেন তিনি। ৪টি করে বাউন্ডারি ও ছক্কা মারেন পান্ডিয়া।

মাঝে সাঞ্জু স্যামসন ২২, তিলক ভার্মা ২৫, সুর্যকুমার যাদব ১২ ও শিবাম দুবে করেন ২৩ রান। নামিবিয়ার হয়ে গেরহার্ড এরাসমাস ৪ উইকেট নেন। বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বার্নার্ড স্কলটজ ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় নামিবিয়া। ২৯ রান করেন লরেন স্টিনক্যাম্প। ২২ রান করেন ইয়ান ফ্রাইলিংক। ইয়ান নিকোল লফটি ইটন ১৩ রান করেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস করেন ১৮ রান। ১১ রান করেন জেন গ্রিন। বাকিরা দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow