নামেমাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন 

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেছেন, আমরা নামমাত্র শহরে বসবাস করি। শুধু কাগজে-কলমে দক্ষিণ সিটি করপোরেশনে আওতাধীন। আমরা কখনো দক্ষিণ সিটি করপোরেশনের সেবা পায় না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-৪ এর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মেডিকেল রোড সংলগ্ন এক পথসভায় রবিন এ সব কথা বলেন। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী এলাকা পুরান ঢাকার বিভিন্ন থানায় সিটি করপোরেশন, ওয়াসা এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও আমরা সবকিছু থেকে বঞ্চিত হই। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের সবকিছু থেকে দূরে রাখা হয়। তিনি আরও বলেন, শ্যামপুর-কদমতলী তথা ঢাকা-৪ আসনের মানুষ বিএনপিকে ভালোবাসার কারণে তাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার শাসন আমল থেকেই সবকিছু থেকে বঞ্চিত করা হয়। নাগরিক হিসেবে আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকার রয়েছে সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে।  রবিন বলেন, আমাদের এলাকায় মুরুব্বীদের সাথে যুবকদের সম্পর্কের অবনতি হয়েছে কারণ যেখানে সম্প

নামেমাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন 
ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেছেন, আমরা নামমাত্র শহরে বসবাস করি। শুধু কাগজে-কলমে দক্ষিণ সিটি করপোরেশনে আওতাধীন। আমরা কখনো দক্ষিণ সিটি করপোরেশনের সেবা পায় না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-৪ এর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মেডিকেল রোড সংলগ্ন এক পথসভায় রবিন এ সব কথা বলেন। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী এলাকা পুরান ঢাকার বিভিন্ন থানায় সিটি করপোরেশন, ওয়াসা এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও আমরা সবকিছু থেকে বঞ্চিত হই। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের সবকিছু থেকে দূরে রাখা হয়। তিনি আরও বলেন, শ্যামপুর-কদমতলী তথা ঢাকা-৪ আসনের মানুষ বিএনপিকে ভালোবাসার কারণে তাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার শাসন আমল থেকেই সবকিছু থেকে বঞ্চিত করা হয়। নাগরিক হিসেবে আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকার রয়েছে সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে।  রবিন বলেন, আমাদের এলাকায় মুরুব্বীদের সাথে যুবকদের সম্পর্কের অবনতি হয়েছে কারণ যেখানে সম্পর্কের উন্নতি হয়, এলাকার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সেই কমিউনিটি সেন্টার আমাদের নেই আমাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদেরকে অর্থ খরচ করে কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয় অথচ এটি আমাদের অধিকার।  তরুণদের সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সন্তানদের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ থাকার প্রয়োজন। যেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে এবং শারীরিক বিকাশকে ত্বরান্বিত করবে। যেহেতু আমাদের সন্তানেরা খেলাধুলার জন্য মাঠ পাইনা তাই তারা বিদ্যালয় থেকে ফিরে হয় মোবাইল আসক্ত হচ্ছে অন্যথায় কিশোর গ্যাংয়ের শরণাপন্ন হচ্ছে অথবা মাদকাসক্তের দিকে যাচ্ছে।  বিএনপি কখনো কারও উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে না উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা দেখেছি বিভিন্ন দলের লোকজন আমাদের এলাকায় এসে ভোটারদের নগদ অর্থ প্রদান ও বিকাশ নাম্বার চাইছে, সাথে সাথে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহের চেষ্টা করছে। আপনারা যেখানেই এদের পাবেন ধরে পুলিশে দেবেন। ভোট আপনাদের আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব আপনাদের।  রবিন বলেন, বিএনপি শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করেও দেখায়। তারা কখনো নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেনি, সব সময় দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করেছে। তাই বিএনপি টাকা দিয়ে ভোট কেনার রীতিতে বিশ্বাস করে না। বিএনপি সাধারণ জনগণের দল, এটি আগামী ১২ ফেব্রুয়ারি আবারও প্রমাণ হবে। একটি রাজনৈতিক দল ভোট জালিয়াতির চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আমরা দেখেছি গতকাল (বুধবার) লক্ষ্মীপুরে একটি নির্দিষ্ট দল ভোট জালিয়াতির চেষ্টা করছে। আগে থেকেই জাল ভোট তৈরি করছে এবং ভোটের দিন ভোটকে বিতর্কিত করার জন্য নানা পাঁয়তারা চালাচ্ছে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ভোট আপনাদের অধিকার আর তাই এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।  বিএনপি কখনো গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা সংগ্রাম করেছি জিয়াউর রহমানের মতো, বেগম খালেদা জিয়ার মতো, কারও লুঙ্গির নিচে গিয়ে রাজনীতি করিনি। আগামীতেও সম্মুখ সারিতে থেকে এদেশের কল্যাণের জন্য কাজ করে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow