‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু

দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন। মঙ্গলবার (১১ আগস্ট) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’। এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানসহ পুরো পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার। জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইট

‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু

দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন।

মঙ্গলবার (১১ আগস্ট) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’।

এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানসহ পুরো পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার।

জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইটে গিয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতী সন্তান এবং তাদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

গত দুই বছরেও এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বহু চা-দোকানি বাবা-মা ও তাদের মেধাবী সন্তানকে সম্মানিত করেছে নাম্বার ওয়ান। এ বছরের আয়োজনের মাধ্যমেও প্রান্তিক চা-দোকানি বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানানোর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow