নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আব্দুল কাদের অটোরিকশাচালক। মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করে। ঘটনার সময় তারা সবাই ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজে ব্যবহৃত পানি সংগ্রহ করতে বাইরে ছিলেন। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদেরের পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটির দরজা ও জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধদের বের করে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এ বিস্ফোরণ হতে পারে। বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আব্দুল কাদের অটোরিকশাচালক। মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করে। ঘটনার সময় তারা সবাই ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজে ব্যবহৃত পানি সংগ্রহ করতে বাইরে ছিলেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদেরের পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটির দরজা ও জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধদের বের করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এ বিস্ফোরণ হতে পারে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। মেহেদী ও রাকিবের শ্বাসনালিও দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থা গুরুতর।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow