নারায়ণগঞ্জ-২ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এখন পর্যন্ত ঘোষিত ৫১টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে ৫৩ হাজার ১৫৮ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মোল্লার ভোট ৩৩ হাজার ৩৩৫। এই আসনের মোট ১১৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫১টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাবে দাঁড়িপাল্লা মার্কার চেয়ে ধানের শীষের প্রার্থী ১৯ হাজার ৮২৩ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৯ জন। উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রের ৭০৭টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে। আড়াইহাজারের অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটগণনা এখনও চলছে। ৫১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির বড় লিড পাওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। তবে এখনও ৬৭টি কেন্দ্রের ফলাফল আসা বাকি থাকায় চূড়ান্ত ফলের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এখন পর্যন্ত ঘোষিত ৫১টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে ৫৩ হাজার ১৫৮ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মোল্লার ভোট ৩৩ হাজার ৩৩৫।
এই আসনের মোট ১১৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫১টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে।
এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাবে দাঁড়িপাল্লা মার্কার চেয়ে ধানের শীষের প্রার্থী ১৯ হাজার ৮২৩ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৯ জন। উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রের ৭০৭টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে।
আড়াইহাজারের অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটগণনা এখনও চলছে। ৫১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির বড় লিড পাওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। তবে এখনও ৬৭টি কেন্দ্রের ফলাফল আসা বাকি থাকায় চূড়ান্ত ফলের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
What's Your Reaction?