নারায়ণগঞ্জ-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবি

নারায়ণগঞ্জ-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এ আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ দাবি করেন তিনি। মামুন বলেন, মানুষ এ রায় মানতে পারছে না। তবে আমি পরাজিত হয়ে মেনে না নেওয়ার যে সংস্কৃতি এটায় বিশ্বাস করি না। মানুষের চাপে আমি এখানে এসেছি। আপনারা মানুষের জন্য কাজ করুন। আমি আপনাদের কাজ করব। এ বিষয়ে নির্বাচন কমিশনেও আমরা আবেদন করেছি।  তিনি বলেন, আমার কর্মীরা নিরীহ মানুষ। তাদের আপনারা হুমকি ধমকি দিবেন না। সহিংসতা কারও জন্য ভাল হবে না। তিনি আরও বলেন, প্রধান এজেন্ট বিভিন্ন এলাকায় যাবেন এটাই স্বাভাবিক। তাকে যখন জরিমানা করা হয় সেই ম্যাজিস্ট্রেটের সাথের লোকেরাই বলছিল এটা উচিত হয়নি। সেখানে অনেক উচ্ছৃঙ্খল ছেলেপেলে ছিল। তারা আমাদের ড্রাইভারের টাকাও ছিনতাই করে নিয়ে গেছে। এজেন্টের উপর হামলার কথা উল্লেখ করে মামুন বলেন, হাফেজ কবির প্রধান এজেন্ট ছিলেন। আমি আমার কর্মীদের একটি টাকাও দেইনি।

নারায়ণগঞ্জ-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবি

নারায়ণগঞ্জ-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এ আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ দাবি করেন তিনি।

মামুন বলেন, মানুষ এ রায় মানতে পারছে না। তবে আমি পরাজিত হয়ে মেনে না নেওয়ার যে সংস্কৃতি এটায় বিশ্বাস করি না। মানুষের চাপে আমি এখানে এসেছি। আপনারা মানুষের জন্য কাজ করুন। আমি আপনাদের কাজ করব। এ বিষয়ে নির্বাচন কমিশনেও আমরা আবেদন করেছি। 

তিনি বলেন, আমার কর্মীরা নিরীহ মানুষ। তাদের আপনারা হুমকি ধমকি দিবেন না। সহিংসতা কারও জন্য ভাল হবে না।

তিনি আরও বলেন, প্রধান এজেন্ট বিভিন্ন এলাকায় যাবেন এটাই স্বাভাবিক। তাকে যখন জরিমানা করা হয় সেই ম্যাজিস্ট্রেটের সাথের লোকেরাই বলছিল এটা উচিত হয়নি। সেখানে অনেক উচ্ছৃঙ্খল ছেলেপেলে ছিল। তারা আমাদের ড্রাইভারের টাকাও ছিনতাই করে নিয়ে গেছে।

এজেন্টের উপর হামলার কথা উল্লেখ করে মামুন বলেন, হাফেজ কবির প্রধান এজেন্ট ছিলেন। আমি আমার কর্মীদের একটি টাকাও দেইনি। মানুষের পকেটে কী কিছু টাকা থাকতে পারে না? আমার এজেন্টদের সমস্যা ছিল। কিছু এজেন্ট আমরা দিতে পারিনি। তবে টাকা দিচ্ছি এমন কোন ছবি থাকলে তারা ছবি দেখাক। তাকে সেখানে হেনস্তা করে, তার দাড়ি ছিঁড়ে ফেলে।

তিনি বলেন, আমাকে অনেকেই ভোট দিয়েছে। বহু মানুষ আমাকে ভালোবেসেছে, আমি তাদের প্রতিনিধি। আপনারা মানুষকে আর কষ্ট দিবেন না। আপনারা মানুষের জন্য কাজ করুন। জনগণের প্রতি আপনারা সম্মান দেখান।

তিনি আরও বলেন, আপনারা যদি মানুষের জন্য কাজ করেন। চাঁদাবাজি, যানজট বন্ধ করতে পারেন। তাহলে আমি ও এগারো দল আপনাদের সমর্থন করব। আপনারা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলুন। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow