নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্বকাপ ঘিরে নারায়ণগঞ্জেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। তারই ধারাবাহিকতায় প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে তীব্র গরম উপেক্ষা করেই শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনার ভক্তরা। সোমবার (১৫ জুন) বিকেলে শহরের দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরাও এতে অংশ নেয়। শোভাযাত্রায় দেখা যায়, অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে এবং মুখে-হাতে জাতীয় পতাকার রঙ মাখায়। কেউ-বা বহন করেন বিশাল আকৃতির আর্জেন্টাইন পতাকা, কেউ আবার প্রিয় তারকা লিওনেল মেসিসহ দলের খেলোয়াড়দের ছবিসংবলিত ব্যানার। পুরো শোভাযাত্রা জুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, ভুভুজেলা বাঁশির আওয়াজ, স্লোগান ও নাচ-গানে পথচারীদের নজর কাড়ে। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পারভেজ মল্লিক বলেন, ‘বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ্য। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ-বা ব্রাজিলের, আবার কেউ কেউ অন্য দলের। কিন্তু দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তাই খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ, মারামারি নয়। মিলেমিশে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে বড়

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্বকাপ ঘিরে নারায়ণগঞ্জেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। তারই ধারাবাহিকতায় প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে তীব্র গরম উপেক্ষা করেই শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনার ভক্তরা।

সোমবার (১৫ জুন) বিকেলে শহরের দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরাও এতে অংশ নেয়।

শোভাযাত্রায় দেখা যায়, অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে এবং মুখে-হাতে জাতীয় পতাকার রঙ মাখায়। কেউ-বা বহন করেন বিশাল আকৃতির আর্জেন্টাইন পতাকা, কেউ আবার প্রিয় তারকা লিওনেল মেসিসহ দলের খেলোয়াড়দের ছবিসংবলিত ব্যানার। পুরো শোভাযাত্রা জুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, ভুভুজেলা বাঁশির আওয়াজ, স্লোগান ও নাচ-গানে পথচারীদের নজর কাড়ে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পারভেজ মল্লিক বলেন, ‘বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ্য। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ-বা ব্রাজিলের, আবার কেউ কেউ অন্য দলের। কিন্তু দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তাই খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ, মারামারি নয়। মিলেমিশে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।

তাপস সাহা বলেন, ‘আর্জেন্টিনা সব সময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে তারা বিশ্বকাপ জিতেছে। এবারও বিজয়ী হয়ে ট্রফি নিজেদের কাছেই রাখবে বলে আমাদের বিশ্বাস।’

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow