নারায়ণগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া কলাগাছিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। এসময় ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া কলাগাছিয়া এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিস্তর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মোসা. নার্গিসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি বা বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। নির্বাহী ম

নারায়ণগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া কলাগাছিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

এসময় ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া কলাগাছিয়া এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিস্তর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মোসা. নার্গিসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি বা বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow