নারায়ণগঞ্জে গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ি

‘মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি সংস্কারের সাথে চলি’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ভোটের গাড়ি প্রচারণা চালিয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়। এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ও জালকুড়ি হয়ে গাড়িটি ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও কাশিপুর এলাকা প্রদক্ষিণ করে। সবশেষ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় প্রদক্ষিণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এই প্রচারণা চালানো হয়। প্রচারণার সময় গাড়িতে নির্বাচনি গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায়। এনসিপির নেতারা জানান, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতেই এই ভোটের গাড়ি নিয়ে মাঠে নামা হয়েছে। নারায়ণগঞ্জে এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানসহ বিভিন্ন পর্য

নারায়ণগঞ্জে গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ি

‘মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি সংস্কারের সাথে চলি’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ভোটের গাড়ি প্রচারণা চালিয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়।

এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ও জালকুড়ি হয়ে গাড়িটি ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও কাশিপুর এলাকা প্রদক্ষিণ করে। সবশেষ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় প্রদক্ষিণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এই প্রচারণা চালানো হয়।

প্রচারণার সময় গাড়িতে নির্বাচনি গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায়।

এনসিপির নেতারা জানান, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতেই এই ভোটের গাড়ি নিয়ে মাঠে নামা হয়েছে। নারায়ণগঞ্জে এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow