নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বুধবার (১ জুলাই) সকালে ফতুল্লা দক্ষিণ সস্তাপুর এলাকার কর অফিসের উত্তর পাশে থাকা ঝুট গোডাউনে এ ঘটনা ঘটে। এতে ছয় থেকে সাতটি গোডাউনের কাপড়সহ সব মালামাল পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’ মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বুধবার (১ জুলাই) সকালে ফতুল্লা দক্ষিণ সস্তাপুর এলাকার কর অফিসের উত্তর পাশে থাকা ঝুট গোডাউনে এ ঘটনা ঘটে। এতে ছয় থেকে সাতটি গোডাউনের কাপড়সহ সব মালামাল পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow