নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  সোমবার (৪ মে) রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নি.) মাছুম লাভলু ও এএসআই (নি.) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম (৩৪) শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামে মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল নামের এক ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow