নারায়ণগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। প্রেস রিলিজে বলা হয়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার বাজবি তিনগাঁও এলাকায় অবৈধ অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলো মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর থানার পানান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আড়াইহাজার থানার সাব ইন্সপেক্টর আপন কুমার মজুমদার বলেন, আড়াইহাজার থানার বাজবী তিনগাঁও এলাকায় মো.শফিকুল ইসলামের ভাড়াটে বাড়ির সামনে থেকে দুইজনকে অস্ত্র,গুলিসহ আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করে,পুলিশ দেখে সে তার ব্যবহৃত পিস্তল পাশের ডোবায় ফেলে দিয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ড

নারায়ণগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

প্রেস রিলিজে বলা হয়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার বাজবি তিনগাঁও এলাকায় অবৈধ অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলো মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর থানার পানান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার সাব ইন্সপেক্টর আপন কুমার মজুমদার বলেন, আড়াইহাজার থানার বাজবী তিনগাঁও এলাকায় মো.শফিকুল ইসলামের ভাড়াটে বাড়ির সামনে থেকে দুইজনকে অস্ত্র,গুলিসহ আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করে,পুলিশ দেখে সে তার ব্যবহৃত পিস্তল পাশের ডোবায় ফেলে দিয়েছে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার রাব্বি বর্তমানে আড়াইহাজারের বাজবী তিনগাঁওয়ে ভাড়া বাড়িতে থাকে। অন্যদিকে সাব্বির তার মামা গাফ্ফারের বাড়ি রূপগঞ্জের ডহরগাঁওয়ে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow