নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামন থেকে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের একজন হলো- দেওভোগ পানির ট্যাংক এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মিশাল (৩০)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাছিনুজ্জামান জানিয়েছেন, মোট চারজনকে আটক করা হয়েছে। এর আগে এদিন সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এর সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে ব

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামন থেকে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের একজন হলো- দেওভোগ পানির ট্যাংক এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মিশাল (৩০)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাছিনুজ্জামান জানিয়েছেন, মোট চারজনকে আটক করা হয়েছে।

এর আগে এদিন সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এর সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় ওই পুলিশ কর্মকর্তা পুলিশের পোশাকে ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow