নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশু হুমাইরা ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সিএনজি চালক ও নিহত শিশুর বাবাসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।