নারায়ণগঞ্জে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ব্যবসা এবং নারী ও শিশু অপহরণসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গত মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। গ্রেপ্তাররা হলেন— কুখ্যাত ডাকাত সর্দার রুবেল (৩২), উজ্জ্বল (৩৫), ডাকাত সর্দার আল আমিন (৩২) এবং ইলিয়াছ বাবু (২৬)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মো. ইকরাম উজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ঘেরাও করে এই চার অপরাধীকে গ্রেপ্তার করে। এ বিষ

নারায়ণগঞ্জে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ব্যবসা এবং নারী ও শিশু অপহরণসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তাররা হলেন— কুখ্যাত ডাকাত সর্দার রুবেল (৩২), উজ্জ্বল (৩৫), ডাকাত সর্দার আল আমিন (৩২) এবং ইলিয়াছ বাবু (২৬)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মো. ইকরাম উজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ঘেরাও করে এই চার অপরাধীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার অপরাধীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের গ্রেপ্তারের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow