নারী আসনে জামায়াতের ‘গ্রিন সিগন্যাল’ পেলেন ৭ নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের ইতোমধ্যে সবুজ সংকেত দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার আগের দিন আগামী সোমবার সংশ্লিষ্ট প্রার্থীরা ফরম জমা দেবেন। দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ের জন্য জামায়াতের মহিলা বিভাগ থেকে একটি প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ১৪ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় ওই তালিকা নিয়ে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিশ্চিত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এছাড়া সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সিলেট অঞ্চলের মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম অঞ্চলের মেরিনা সুলতানা, বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চলের মারদিয়া মমতাজ মনোনয়ন পেয়েছেন। গ্রিন সিগন্যাল পাওয়া এক প্রার্থী এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র অনুযায়ী, সংসদ সদস্যদের আনুপাতি

নারী আসনে জামায়াতের ‘গ্রিন সিগন্যাল’ পেলেন ৭ নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের ইতোমধ্যে সবুজ সংকেত দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার আগের দিন আগামী সোমবার সংশ্লিষ্ট প্রার্থীরা ফরম জমা দেবেন।

দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ের জন্য জামায়াতের মহিলা বিভাগ থেকে একটি প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ১৪ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় ওই তালিকা নিয়ে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নিশ্চিত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এছাড়া সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সিলেট অঞ্চলের মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম অঞ্চলের মেরিনা সুলতানা, বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চলের মারদিয়া মমতাজ মনোনয়ন পেয়েছেন। গ্রিন সিগন্যাল পাওয়া এক প্রার্থী এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র অনুযায়ী, সংসদ সদস্যদের আনুপাতিক হিসাব অনুযায়ী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাওয়ার কথা থাকলেও জোটের সমন্বয়ের অংশ হিসেবে জামায়াতের কোটা থেকে অতিরিক্ত একটি আসন ছাড় দেওয়া হতে পারে। অন্য শরিকদের জন্যও দু-একটি আসন বরাদ্দের আলোচনা চলছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এ ছাড়া জানা গেছে, জামায়াত তাদের কোটায় দলীয় নেতৃত্বের বাইরে বিশেষ বিবেচনায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, সংরক্ষিত নারী আসনের জন্য দলের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। যদিও সবার নাম প্রকাশ করা হয়নি, তবে মনোনয়নপ্রাপ্তদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে ইতোমধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তাদের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে এবং আগামী ২০ এপ্রিল তা জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন মহানগর ও বিভাগীয় পর্যায় থেকেও প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow