নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। পরবর্তী ধাপে বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সোমবার (২০ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো নারী আসন পাবে। এক্ষেত্রে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলো একাধিক প্রার্থী না দিলে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইতিমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন

নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। পরবর্তী ধাপে বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সোমবার (২০ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো নারী আসন পাবে। এক্ষেত্রে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলো একাধিক প্রার্থী না দিলে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইতিমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন। অন্য কোনো জটিলতা তৈরি না হলে এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

জানাগেছে, এখন পর‌্যন্ত ৪৬৪ জন প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে পাঁচজন মনোনয়ণপত্র জমাও দিয়েছেন। তারা হলেন-সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow