নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে রাকসুর ব্যতিক্রমী আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় ৪২টি স্টলে অংশ নিয়েছেন ৪২ জন নারী উদ্যোক্তা, যেখানে তারা নিজেদের উদ্ভাবিত ও তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দুই দিনব্যাপী এ মেলা চলবে। নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও, মেলার সঙ্গে সম্পর্কিত দর্শনার্থীদের তোলা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে। রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, পড়াশোনার পাশাপাশি চ্যালেঞ্জ গ্রহণ করে নারী শিক্ষার্থীরা যে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন। রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন মেলা এবারই প্রথম। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং বাইরের লোকজনও মেলাটি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় দর্শনার্থীদের তোলা সেরা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে। মেলার উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে রাকসুর ব্যতিক্রমী আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় ৪২টি স্টলে অংশ নিয়েছেন ৪২ জন নারী উদ্যোক্তা, যেখানে তারা নিজেদের উদ্ভাবিত ও তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দুই দিনব্যাপী এ মেলা চলবে। নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও, মেলার সঙ্গে সম্পর্কিত দর্শনার্থীদের তোলা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে।

রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, পড়াশোনার পাশাপাশি চ্যালেঞ্জ গ্রহণ করে নারী শিক্ষার্থীরা যে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন মেলা এবারই প্রথম। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং বাইরের লোকজনও মেলাটি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় দর্শনার্থীদের তোলা সেরা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে রাকসুর ব্যতিক্রমী আয়োজন

মেলার উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন এই উদ্যোগকে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সাধারণত বিসিএস বা চাকরির কথা বলি, কিন্তু এর বাইরেও উদ্যোক্তা হওয়া একটি স্বাধীন ও বড় সেক্টর। তার মতে, যারা উদ্যোক্তা হবে, তারাই ভবিষ্যতে অন্যদের চাকরির সুযোগ করে দিতে পারবে।

মেলায় সাহিত্যিক বইসহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্যের ৪২টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামসহ রাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow