নারী বাদীকে ‌‘মাল’ বলে সম্বোধন, অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

বরগুনায় অ্যাসিড মামলার এক নারী বাদীকে আপত্তিকর ভাষায় ‘আপনি সেই মাল’ বলে সম্বোধনের অভিযোগ মো. এনামুল হক নামের এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বরগুনার পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে ওই ওসিকে। শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ. এম. ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে ওসি এনামুল হককে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. এনামুল হককে তার বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার এক নারী অ্যাসিড নিক্ষেপ মামলার বাদী আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা গ্রহণে বিলম্ব করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, পরে আদালতের আদেশ নিয়ে থানায় গেলে সহযোগিতার পরিবর্তে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এ সময় ওই নারীকে উদ্দেশ করে

নারী বাদীকে ‌‘মাল’ বলে সম্বোধন, অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

বরগুনায় অ্যাসিড মামলার এক নারী বাদীকে আপত্তিকর ভাষায় ‘আপনি সেই মাল’ বলে সম্বোধনের অভিযোগ মো. এনামুল হক নামের এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বরগুনার পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে ওই ওসিকে।

শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ. এম. ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে ওসি এনামুল হককে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. এনামুল হককে তার বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার এক নারী অ্যাসিড নিক্ষেপ মামলার বাদী আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা গ্রহণে বিলম্ব করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, পরে আদালতের আদেশ নিয়ে থানায় গেলে সহযোগিতার পরিবর্তে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এ সময় ওই নারীকে উদ্দেশ করে ওসি এনামুল হক ‘আপনি সেই মাল?, ইবলিস যেন কোথাকার’ এমন মন্তব্য করেন। এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এরপর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হলে পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নেয় এবং ওসি মো. এনামুল হককে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জাগো নিউজকে বলেন, ‘পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সত্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নুরুল আহাদ অনিক/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow