নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

বরিশালের গৌরনদীতে লামিয়া আক্তার (১৯) নামের এক নারী মাদককারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটকের পর পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আটক মাদক কারবারি উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারির মেয়ে।  মঙ্গলবার (২৩ জুন) প্রকাশ্যে মাদক বিক্রির সংবাদ পেয়ে গৌরনদী পৌরসভার টরকী বাসস্টান্ড সংলগ্ন চাতাল থেকে তাকে আটক করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে টরকী বাসস্টান্ডে অবস্থান করছিলাম। এরইমধ্যে জানতে পারি বাসস্টান্ড সংলগ্ন চাতালের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। পরে থানা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাদকের আস্তানায় হানা দেই। এসময় ছাত্রদলের নেতা-কর্মীদের দেখামাত্র মাদক ক্রেতারা খালে লাফিয়ে পড়ে পালিয়ে রক্ষা পেলেও এক তরুণী মাদককারবারিকে ২০ থেকে ২৫ পুড়িয়া গাঁজাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছাত্রদল নেতারা আরও জানান, ওই মাদক স্পটে হানা দেওয়ার পরপরই স্থানীয় একটি শক্তিশালী মাদক চক্র এসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজ

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল
বরিশালের গৌরনদীতে লামিয়া আক্তার (১৯) নামের এক নারী মাদককারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটকের পর পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আটক মাদক কারবারি উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারির মেয়ে।  মঙ্গলবার (২৩ জুন) প্রকাশ্যে মাদক বিক্রির সংবাদ পেয়ে গৌরনদী পৌরসভার টরকী বাসস্টান্ড সংলগ্ন চাতাল থেকে তাকে আটক করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে টরকী বাসস্টান্ডে অবস্থান করছিলাম। এরইমধ্যে জানতে পারি বাসস্টান্ড সংলগ্ন চাতালের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। পরে থানা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাদকের আস্তানায় হানা দেই। এসময় ছাত্রদলের নেতা-কর্মীদের দেখামাত্র মাদক ক্রেতারা খালে লাফিয়ে পড়ে পালিয়ে রক্ষা পেলেও এক তরুণী মাদককারবারিকে ২০ থেকে ২৫ পুড়িয়া গাঁজাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছাত্রদল নেতারা আরও জানান, ওই মাদক স্পটে হানা দেওয়ার পরপরই স্থানীয় একটি শক্তিশালী মাদক চক্র এসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে মাদক চক্রটি সেখান থেকে পালিয়ে রক্ষা পায়।  তবে আটক তরুণীর দাবি, মাদক ব্যবসার সঙ্গে তিনি জড়িত নয়। চাতালের পাশেই তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন। গৌরনদী মডেল থানার এসআই সৌমেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক তরুণীর কাছ থেকে ছোট ছোট ২১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow