‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  তিনি জানান, তার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এ কারণে নারী শিক্ষায় তার অবদান অপরিসীম বলে উল্লেখ করেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নজরুল ইসলাম। বক্তারা সমাজে ক্রমবর্ধমান অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন- মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি

‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’
ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  তিনি জানান, তার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এ কারণে নারী শিক্ষায় তার অবদান অপরিসীম বলে উল্লেখ করেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নজরুল ইসলাম। বক্তারা সমাজে ক্রমবর্ধমান অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন- মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow