‘নারী সাপোর্ট সেল’ গড়ার অঙ্গীকার ডা. জুবাইদার
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের জন্য প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. জুবাইদা এসব কথা বলেন। জুবাইদা রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এর জন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে। নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও কর্মজীবী নারীদের ক্ষেত্রে বেতনসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। বাবা-মায়ের ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন করা হবে। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। এ ছাড়া গুলশান সোসাইটির সভাপতি
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের জন্য প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. জুবাইদা এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এর জন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে। নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও কর্মজীবী নারীদের ক্ষেত্রে বেতনসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। বাবা-মায়ের ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন করা হবে।
এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। এ ছাড়া গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্য নেতারাও ছিলেন।
What's Your Reaction?