নারীকে মারধরের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মুন্না। এ ঘটানয় মুন্নাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও চড়-থাপ্পড় দিচ্ছেন ছাত্রদল নেতা মুন্না। এসময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এ বিষয় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মারধরের কথা স্বীকার করে বলেন, ওই নারী আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে একপর্যায় চড়-থাপ্পড় দেই। এদিকে নারীকে মারধর করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মুন্নাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। রোববার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্নাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হ

নারীকে মারধরের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মুন্না। এ ঘটানয় মুন্নাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও চড়-থাপ্পড় দিচ্ছেন ছাত্রদল নেতা মুন্না। এসময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।

এ বিষয় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মারধরের কথা স্বীকার করে বলেন, ওই নারী আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে একপর্যায় চড়-থাপ্পড় দেই।

এদিকে নারীকে মারধর করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মুন্নাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

রোববার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্নাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছে বলে উল্লেখ করা হয়েছে।

মো. তরিকুল ইসলাম/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow