নারীর ব্যাগ-মোবাইল নিয়ে দৌড়, ট্রাফিক সার্জেন্টের ধাওয়ায় ছিনতাইকারী আটক
রাজধানীর মিরপুর-১২ নম্বরে এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করেন পল্লবী ট্রাফিক জোনের দায়িত্বরত সার্জেন্ট। আটক ছিনতাইকারীর নাম-লিটন শেখ (২০)। মঙ্গলবার ( ১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন আইনের খসড়া অনুমোদন / বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠন হচ্ছে এসআরবি পল্লবী ট্রাফিক জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। এ সময় তিনি দেখতে পান, এক ছিনতাইকারী একজন নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালাচ্ছে। বিষয়টি দেখে ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন পথচারীও ট্রাফিক সার্জেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। এক পর্যায়ে সার্জেন্ট ছিনতাইকারী লিটন শেখকে আটক করতে সক্ষম হন। তিনি বলেন, পরবর্তীতে আটক ছিনতাইকারীকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যাগ ও মোবাইল ফোন সংশ্লিষ্ট নার
রাজধানীর মিরপুর-১২ নম্বরে এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করেন পল্লবী ট্রাফিক জোনের দায়িত্বরত সার্জেন্ট।
আটক ছিনতাইকারীর নাম-লিটন শেখ (২০)।
মঙ্গলবার ( ১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পল্লবী ট্রাফিক জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। এ সময় তিনি দেখতে পান, এক ছিনতাইকারী একজন নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালাচ্ছে। বিষয়টি দেখে ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন পথচারীও ট্রাফিক সার্জেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। এক পর্যায়ে সার্জেন্ট ছিনতাইকারী লিটন শেখকে আটক করতে সক্ষম হন।
তিনি বলেন, পরবর্তীতে আটক ছিনতাইকারীকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যাগ ও মোবাইল ফোন সংশ্লিষ্ট নারীকে বুঝিয়ে দেওয়া হয়।
কেআর/এএমএ
What's Your Reaction?
